বিপর্যয়ের আগে দুর্গাপুরে প্রশাসনের নজরদারি - The News Lion

বিপর্যয়ের আগে দুর্গাপুরে প্রশাসনের নজরদারি

 


দি নিউজ লায়ন;   বিপর্যয়ের আগে দুর্গাপুরে চলছে প্রশাসনের নজরদারি। আজ দুপুরে দুর্গাপুরের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে গেলে সবার মনে একটাই প্রশ্ন যাগে তাহলে কি এটি যশের পুর্বাভাস? তবে যশ মোকাবিলায় তৈরি দুর্গাপুর মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসন।


 কাঁকসা থানার পুলিশ ১১ তলা বাড়ির ছাদ থেকে নজরদারি চালাচ্ছে।জেনারেটর,গাছ কাটার যন্ত্র থেকে ত্রিপল,খাদ্যসামগ্রী, জেসিপি যন্ত্র তৈরি রেখেছে বিভিন্ন থানা।বিপর্যয় মোকাবিলা দল তৈরি। 


অন্যদিকে দুর্গাপুরের দামোদরের জলে মাছ ধরে জীবীকা নির্বাহ করেন শতাধিক জেলে মাঝি।দুর্গাপুর ও বাঁকুড়া জেলার জেলে মাঝিদের সতর্ক করা হয়েছে সেচ দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সোমবার দুপুর থেকেই আর মাঝিদের নৌকা নিয়ে মাছ ধরতে নামতে দেখা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.